রাজ্যে অঙ্গনারী নতুন কর্মী নিয়োগ 2021, রাজ্যের প্রায় বিপুল সংখ্যক অঙ্গনারী কর্মী নিয়োগ

রাজ্যে বর্তমানে প্রায় 10000 অঙ্গনারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে

প্রায় 10,000 অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি নিয়োগের প্রকাশিত হতে চলেছে | 

অবশেষে অর্থ দপ্তর থেকে এর ছাড়পত্র দেয়া হয়েছে |নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে তাদের হিসাব অনুসারে প্রায় 10 হাজার অঙ্গনারী কর্মী নেয়া হবে |

সমস্ত জেলাতে কমবেশি অঙ্গনারী ভ্যাকান্সি ফাঁকা পড়ে আছে সেগুলি খুব তাড়াতাড়ি শূন্যপদ ভরাট করার জন্য নারী ও শিশু কল্যাণ দপ্তর থেকে সমস্ত রাজ্যের 10000 অঙ্গনারী কর্মী নিয়োগ করা হবে |



সমস্ত জেলাগুলির মধ্যে দক্ষিণ 24 পরগনা জেলায় সবচেয়ে বেশি ভ্যাকান্সি বা শূন্যপদ ফাঁকা পড়ে আছে |আনুমানিক দক্ষিণ 24 পরগনা জেলায় 2500 ভ্যাকেন্সি আছে |

রাজ্যে 576 টি আইসিডিএস প্রকল্পের আওতায় মোট  এক লক্ষ 19 হাজার 419 টি অঙ্গনারী কেন্দ্র থাকার কথা আছে তবে বর্তমানে সেটি সংখ্যা 1 লক্ষ 16 হাজার 775 টি বর্তমানের হিসাব অনুসারে প্রচুর শূন্য পদ রয়েছে অঙ্গনারীতে

👉সম্ভাব্য বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ 2021 সালের 31 শে মার্চ

বয়স সীমা :- বিবাহিত ও অবিবাহিত উভয় মহিলারা আবেদন করতে পারবেন বয়স হতে হবে 18 থেকে 45 বছর বয়সের মধ্যে 01/01/2021 অনুসারে

মাইনে :-সরকারের নিয়ম অনুসারে সম্পূর্ণ বেতন পাবেন |মোটামুটি 9500 টাকা শুরুতে দেয়া হয়ে থাকে 

শিক্ষাগত যোগ্যতা :-ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন 

পরীক্ষার নম্বর :-90 নম্বরের অবজেক্টিভ টাইপের পরীক্ষা হয়ে থাকে 

পাস নম্বর :-90 এর মধ্যে 30 পেলে পাস করানো হয়ে থাকে 

মৌখিক নম্বর :- 10 নম্বর একটি মৌখিক পরীক্ষা হয় 

সর্বশেষে মেরিট লিস্ট এর ভিত্তিতে নিজস্ব এলাকায় অর্থাৎ নিজস্ব পঞ্চায়েত ভিত্তিতে এই চাকরিতে যোগদান করানো হয়ে থাকে

প্রমাণপত্র :- 
1. মাধ্যমিক পাশের এডমিট কার্ড সমেত শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্রের জেরক্স 

2.আপনি যে এলাকায় বসবাস করেন সেই এলাকার পঞ্চায়েত থেকে একটি স্থায়ী বাসিন্দার প্রমান পত্র সংগ্রহ করবেন 

3.আপনি যদি ওবিসি SC /ST যে সম্প্রদায়ের হয়ে থাকুন তার প্রমান পত্রের জেরক্স 

4.প্রতিবন্ধী হলে অবশ্যই তার প্রমানপত্রের জেরক্স দিতে হবে 

5.সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে 

6.আবেদন করার সময় 5 টাকার ডাকটিকিট সাথে দিতে হবে 

7.আবেদন করার সময় আপনি কোন পঞ্চায়েতের অধীনে অবশ্যই সেটি খামের উপরে লিখে দিতে হবে

Post a Comment

Thanku visit my website

Previous Post Next Post