ইতিহাস
(WBP KP RAIL SSC PSC EXAM )
Youtube Page :- TD R Exam Challenger
(সিন্ধু সভ্যতা)
১. ভারতের প্রাচীনতম সভ্যতা কোন্টি? – মেহেরগড় সভ্যতা।
2.সিন্ধু সভ্যতার খননকার্য পরিচালনা করেন কে? —স্যার জন মার্শাল।
3.সিন্ধু সভ্যতা কে কবে আবিষ্কার করেন? – ১৯২১, ২২ খ্রিস্টাব্দে দয়ারাম সাহানী ও
রাখালদাস বন্দ্যোপাধ্যায়।
4.‘মহেঞ্জোদড়ো’ কথার অর্থ কী? –মৃতের স্তূপ।
5.…. ‘হরপ্পা’ কোথায় অবস্থিত? – পাঞ্জাবের মন্টগোমারী।
6.সিন্ধুর বণিকদের কী বলা হত? — পণি।
৭. সিন্ধু সভ্যতা কোন্ যুগের? — তাম্র-প্রস্তর যুগের।
৮. ভারতের সবচেয়ে প্রাচীন দুর্বোধ্য লিপি কোন্টি? —সিন্ধিলিপি।
9.সিন্ধুর বৃহত্তম সমুদ্র বন্দর কোন্টি? —গুজরাতের লোথাল।
10.মহেঞ্জোদড়ো কোথায় অবস্থিত? –
সিন্ধুর লারকানা জেলাতে (বর্তমান পাকিস্থান)।
১১. কোন্ ধাতুর ব্যবহার সিন্ধুবাসীরা জানতেন না? – লোহার।
১২. কোন্ পশুর সঙ্গে সিন্ধুর মানুষের পরিচয় ছিল না? – ঘোড়ার।
13. সিধুর অধিবাসীরা কোন্ পশুকে দেবতা জ্ঞানে পুজো করত? – বড়ো কুঁজবিশিষ্ট ষাঁড়কে।
১৪. সিন্ধুর সমাজ কোন্ ধরনের ছিল? — মাতৃতান্ত্রিক সমাজ
১৫. সিন্ধু সভ্যতার সম্পূর্ণ পতন কোন্ সময়ে হয়েছিল? — খ্রিঃপূঃ ১,৫০০-১,৪০০।
১৬. সিন্ধু সভ্যতার মূল বৈশিষ্ট্য ছিল • নিকাশী ব্যবস্থা।
১৭. সিন্ধু সভ্যতার অধিবাসীদের মূল জীবিকা ছিল • কৃষিকার্য।
১৮. সিন্ধু সভ্যতার ঐতিহাসিক বিশাল স্নানাগারটি আবিষ্কৃত হয় • মহেঞ্জোদাড়োতে।
১৯. হরপ্পা সভ্যতার বন্দর অঞ্চল • লোথাল।
২০. সিন্ধু সভ্যতার ঐতিহাসিক সময়কাল • ৩০০০-১৫০০ খ্রি.পূ.।
২১. আর্যরা ভারতে এসেছিলেন মধ্য এশিয়া থেকে।
+
২২. সিন্ধু সভ্যতার নির্মাণ কার্যের মূল বৈশিষ্ট্য • পোড়া ইটের ব্যবহার।
২৩. সিন্ধু সভ্যতার সঙ্গে সমসাময়িক যে সকল সভ্যতার সাথে যোগাযোগের প্রমাণ পাওয়া যায় •
সুমেরীয়, মিশরীয়, মেসোপটেমীয়।
২৪. আর্যরা কোন্ জাতির বংশধর? • নর্ডিক জাতির।
25 হিন্দু শব্দের উৎপত্তি কী থেকে হয়? • সিন্ধু
◆
২৬. জন মার্শান কে ছিলেন?
কেন্দ্রীয় প্রত্নতত্ত্ব বিভাগের অধিকর্তা।
২৭. ভারতবর্ষকে নৃতত্ত্বের যাদুশালা' কে বলেছেন? • ঐতিহাসিক স্মিথ।
২৮. উপনিষদে কোন্ চিন্তা প্রাধান্য পেয়েছে? দার্শনিক চিন্তা
২৯. মোঙ্গলয়েড গোষ্ঠীর লোকেদের ভারতের কোন অঞ্চলে দেখা যায়? •
সিকিম।
৩০. অ্যালাপাইন গোষ্ঠীর লোকেদের ভারতে কোথায় দেখা যায়? • বাংলা, বিহার, ওড়িশা,
উত্তরপ্রদেশ অঞ্চলে।
৩১. নেগ্রিটো জাতির লোক ভারতে কোথায় বাস করে? • আন্দামান-নিকোবর, বিহার।
৩২. সিন্ধু সভ্যতার উপাস্য দেবতা কে? • শিব।
৩৩. সিন্ধু সভ্যতার প্রকৃতি কী? • নগরকেন্দ্রিক।
৩৪. সিন্ধু অঞ্চলের মানুষেরা কোন্ কোন্ পশুর ব্যবহার জানত? • গোরু, মোষ, ভেড়া, হাতি,
উট, হরিণ।
৩৫. সিন্ধু সভ্যতার মানুষদের প্রধান খাদ্য কী? • গম, বার্লি, খেজুর প্রভৃতি।
৩৬. ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয়? –হেরোডোটাসকে।
৩৭. ভারতকে ‘নৃতত্বের জাদুশালা' বলেছেন ভিনসেন্ট আর্থার স্মিথ।
৩৮. দ্রাবিড় সভ্যতা কোথায় প্রথম গড়ে ওঠে? –দক্ষিণ ভারতে।
৩৯. ‘নর্ডিক’ কাদের বলা হয়? —– আর্যদের।
৪০. কে অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন? —স্যার জেমস্ প্রিন্সেপ।
৪১. কোন্ লিপি থেকে আর্যদের পরিচয় মেলে? —বোঘজ-কোই লিপি।
৪২. যে লিপিতে গৌতমীপুত্র সাতকর্ণীর কাহিনি বর্ণিত – নাসিক প্রশস্তিতে।
৪৩. ‘গরুড়ধ্বজ লিপি’ খোদাই করেন কে? – হেলিওডোরাস।
৪৪. 'ইন্ডিকা' কে রচনা করেন? — ভারতে আগত প্রথম বিদেশি দূত মেগাস্থিনিস।
৪৫. ‘মৃচ্ছকটিক্' কার লেখা? —শূদ্রকের।
বৈদিক সভ্যতা
46.আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ কী? —ঋগ্বেদ।
47. ‘উপনিষদ’ কী? — বেদের শেষ ভাগ বা বেদাত্ত ।
48.আর্যদের ‘চতুরাশ্রম’-এর প্রথম আশ্রমের নাম কী? – ব্রহ্মচর্যাশ্রম।
49.আর্যরা প্রথম কোথায় বসতি গড়ে তোলে? –‘সপ্তসিন্ধু’ অঞ্চলে।
50.দশ রাজার যুদ্ধে ভরত গোষ্ঠীর রাজা কে ছিলেন? — সুদাস।
51.আর্যদের ‘স্বর্ণমুদ্রা’র নাম কী? —‘মনা ও নিস্ক'।
52.বৈদিক যুগের দুজন বিদুষী রমণীর নাম কী? —গার্গী ও লোপামুদ্রা।
53. বেদের অপর নাম কী? — শ্রুতি।
54.আর্যদের কোন্ আশ্রমকে ‘যতি আশ্রম’ বলে? —সন্ন্যাস আশ্রমকে।
55. আর্যদের বিনিময়ের প্রথম মাধ্যম কী? – গোরু
56.আর্যদের দুজন দেবতা ও দেবীর নাম – দেবতা-ইন্দ্র ও বর্ণ এবং দেবী-ঊষা ও অদিতি।
57. আর্যদের দুটি বড়ো যজ্ঞের নাম ---রাজসূয় ও অশ্বমেধ।
58. বেদকে অপৌরুষেয় বলা হয় কেন? – ইহা ঈশ্বরের মুখনিঃসৃত বাণী যা আর্যঋষিরা প্রথম
শুনেছিল তাই, একে অপৌরুষেয় বলা হয়।
(প্রতিবাদী আন্দোলন)
59.‘তীর্থংকর’ কথার অর্থ কী? -—মুক্তির পথ-প্রদর্শক।
60.প্রথম জৈন তীর্থংকর কে? —ঋষনাভ বা ঋষদেব।
61.২৩তম জৈন তীর্থংকর কে? – পার্শ্বনাথ।
62.জৈন ধর্মের প্রবর্তক কে ছিলেন? --মহাবীর।
63.শেষ জৈন তীর্থঙ্করের নাম কী? – মহাবীর (২৪ তম)।
64. চতুর্যামের প্রবর্তক কে ছিলেন? –পার্শ্বনাথ।
65. ‘পঞ্চমহাব্রত’ কী? –– অহিংসা, অচৌর্য, অপরিগ্রহ, সত্যবাদিতা ও ব্রহ্মচর্য।
66. জৈনদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী? --দ্বাদশ অঙ্গ বা সিদ্ধান্ত।
67.‘ বুদ্ধ’ কথার অর্থ কী? —জ্ঞানী।
-
68.‘মহাভিনিষ্ক্রমণ’ কী? — গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা।
69. ‘মহাপরিনির্বাণ’ কী? – বুদ্ধের দেহত্যাগের ঘটনা।
70.. জাতক কী? —জাতক হল একটি বৌদ্ধগ্রন্থ। এখানে বুদ্ধের পূর্বজন্মের নানা কাহিনি
লিপিবদ্ধ আছে।
71. বৌদ্ধদের পবিত্র ধর্মগ্রন্থের নাম কী? ——ত্রিপিটক।
72. বুদ্ধদেব কোথায় ধর্মপ্রচার করেছিলেন? – বারাণসীর সারনাথের কাছে মৃগদাভ অরণ্যে।
73. বুদ্ধদেব কত বয়সে, কোথায় দেহত্যাগ করেন? –৮০ বছর বয়সে, কুশীনগরে।
74.‘চার্বাক পন্থা’ কী? – ভারতীয় দর্শনের নাস্তিক পন্থার একটি শাখা, যাঁরা আত্মার সুখের
জন্য ঋণ করে ঘি খেতে বলেন।
75.জৈন ধর্মের দুটি পন্থা কী কী? – দিগম্বর ও শ্বেতাম্বর।
76.বৌদ্ধ ধর্মের প্রধান দুটি সম্প্রদায় কী কী? — হীনযান ও মহাযান।
77.বৌদ্ধ ধর্মের প্রধান তিনটি নীতি কী কী? – বুদ্ধ, ধর্ম ও সংঘ।
(চারটি বৌদ্ধ সম্মেলন)
প্রথম বৌদ্ধ সম্মেলন:
78.৪৮৩ খ্রিস্টপূর্ব: রাজগীরে অনুষ্ঠিত হয়েছিল। তদানীত্তন শাসক ছিলেন অজাতশত্রু। সভাপতি ছিলেন মহাকাশ্যপ। আলোচ্য বিষয় ছিল বিনয়পিটক এবং সূত্রপিটক সংকলন।
79.দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন।
৩৮৩ খ্রিস্টপূর্ব: বৈশালীতে অনুষ্ঠিত হয়েছিল। শাসক ছিলেন কালাশোক। সভাপতি ছিলেন সর্বকামী।
থেরবাদী ও মহাসংঘবাদীদের মধ্যে বিভাজন।
80.তৃতীয় বৌদ্ধ সম্মেলন:
২৫০ খ্রিস্টপূর্ব:‘পাটলীপুত্রে অনুষ্ঠিত হয়েছিল। শাসক ছিলেন অশোক। সভাপতি ছিলেন মোগলিপুত্র তৃষা। আলোচ্য বিষয় ছিল অভিধর্মপিটক সংকলন।
81.চতুর্থ বৌদ্ধ সম্মেলন।
প্রথম শতাব্দী: কাশ্মীর/জলধর-এ অনুষ্ঠিত হয়েছিল। কণিষ্ক ছিলেন তদানীন্তন শাসক। বসুমিত্ৰ সভাপতিত্ব করেন। হীনযান ও মহাযান বিভাজন বিষয় নিয়ে আলোচিত হয়েছিল।
সাম্রাজ্যবাদের যুগ্ এবং রাজনৈতিক ঐক্য
81. বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে? — বিম্বিসার।
82.নন্দবংশের শেষ রাজা কে? – ধননন্দ।
83. বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? — হর্ষঙ্ক।
84.আলেকজান্ডারের ভারত আক্রমণকালে মগধের রাজা কে ছিলেন? – ধননন্দ।
85. চন্দ্রগুপ্ত মৌর্য কোন্ বছর সিংহাসনে বসেন? – ৩২৪ খ্রি.পূ. (মতান্তরে ৩২১ খ্রি.পূ.)।
86.মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? – চন্দ্রগুপ্ত মৌর্য।
87.চন্দ্রগুপ্ত মৌর্যের সময় কোন্ পর্যটক ভারতে আসেন? — গ্রিকদূত মেগাস্থিনিস।
88.ইতিহাসে কারা 'শ্রেণিক' ও 'কুনিক' নামে পরিচিত? – বিম্বিসার 'শ্রেণিক' ও অজাতশত্ৰু
‘ধুনিক'।
89.'অমিত্রাঘাত’ কার উপাধি? -—বিন্দুসার।
90. অশোক কবে সিংহাসনে বসেন? – ২৭৩ খ্রি. পূর্বাব্দ।
91. কোন্ বৎসর অশোকের রাজ্যাভিষেক হয়? — ২৬৯ খ্রি.পূ.।
92.. অশোক কবে কলিঙ্গ যুদ্ধ যাত্রা করেন? – ২৬১ খ্রি.পূ. (মতান্তরে ২৬০ খ্রি.পূ.)।
93.. মৌর্য বংশের শেষ রাজা ছিলেন? – বৃহদ্রথ ।
94. শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা কে? — পুষ্যমিত্র শুঙ্গ।
95. আলেকজান্ডার কোন্ দেশের রাজা ছিলেন? — গ্রিসের অন্তর্গত উত্তর ম্যাসিডনের রাজা।
96 কে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন? — তক্ষশীলার রাজা অস্তি।
97. হিদাস্পিসের যুদ্ধ কবে, কাদের মধ্যে হয়? – ৩২৬ খ্রি.পূ. পুরু ও আলেকজান্ডারের মধ্যে।
98.কণিষ্কের রাজধানী কোথায় অবস্থিত? — পুরুষপুর (বর্তমান পেশোয়ার)।
99.কে শকাব্দ প্রচলন করেন? — কণিষ্ক ।
100. কোন্ বছর শকাব্দ প্রচলিত হয়? – ৭৮ খ্রিস্টাব্দে।
101. ‘বুদ্ধচরিত’-এর রচয়িতা কে? — অশ্বঘোষ।
102. কোন্ সাতবাহন রাজা শকদের পরাস্ত করেন? —গৌতমীপুত্র সাতকর্ণী।
103. সাতবাহন বংশের শ্রেষ্ঠ নৃপতি কে? —গৌতমীপুত্র সাতকর্ণী!
104. নাসিক প্রশস্তিতে কার কীর্তি খোদিত আছে? —গৌতমীপুত্র সাতকর্ণী।
105. সাবাহন বংশের প্রতিষ্ঠাতা কে? — সিমুক।
106. সাতবাহনদের রাজধানী কোথায়? —পৈঠান বা প্রতিষ্ঠানে।
107. গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে? — শ্রীগুপ্ত।
108.গুপ্ত বংশের সম্রাট ‘পরাক্রমাঙ্ক' উপাধি নিয়েছিলেন? — সমুদ্রগুপ্ত।
109. গুপ্তযুগে কোৰ্ চিনা পর্যটক ভারতে আসেন? —ফা-হিয়েন। (দ্বিতীয় মুদ্রগুপ্ত)
110. কোন্ গুপ্ত সম্রাট ‘বিক্রমাদিত্য’ উপাধি নেন? —দ্বিতীয় চন্দ্রগুপ্ত।
111. কোন্ গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেন? – স্কন্দগুপ্ত।
112. কোন্ বিদেশি রাজা প্রথম বৈশ্বব ধর্মগ্রহণ করেন? – হেলিওক্লেপস।
113. মিনান্দর কে? —এক ব্যাকট্রীয় গ্রিক রাজা।
114.শকদের রাজধানী কোথায় ছিল? — উত্তর-পশ্চিম ভারতের শিয়ালকোট।
115. ‘মিলিন্দপন্হো’ কী? – আগসেন সম্পাদিত একটি বৌদ্ধগ্রন্থ।
116. শেষ গুপ্ত সম্রাটের নাম কী? — জীবিত গুপ্ত।
117. কোন্ গুপ্তরাজা নালন্দা বিশ্ববিদ্যালয়টি নির্মাণ করেন? — প্রথম কুমারগুপ্ত।
PDF টি ডাউনলোড করার জন্য CLICK HERE ক্অপশনটিতে ক্লিক করুন তারপর 5 সেকেন্ড অপেক্ষা করুন এবং নিচের দিকে স্কল করলে পেজটিকে Get Link অপশন পাবেন সেই অপশনটিতে ক্লিক করে PDF ডাউনলোড করে নিন
PDF DOWNLOAD LInk :-. Click Here

Post a Comment
Thanku visit my website