স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্ব(১৯৪০-৪৭)
১. দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে ভারতের বড়লাট কে ছিলেন? —লর্ড লিনলিথগো।
২. ভারতের জাতীয় কংগ্রেসের একটানা দীর্ঘদিন সভাপতি কে ছিলেন? —মৌলানা আবুল কালাম আজাদ।
৩. ক্রিপস মিশন কবে ভারতে এসেছিল? — ১৯৪২ সালের মার্চ মাসে।
৪. 'ভারত ছাড়ো' আন্দোলন করে আরম্ভ হয়েছিল? – ১৯৪২ সালের ৯ আগস্ট।
৫. কে বলেছিলেন 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে'? —গান্ধিজি।
৬. 'ভারত ছাড়ো’ প্রবন্ধটি প্রথম কোন্ পত্রিকাতে প্রকাশিত হয়েছিল? – হরিজন পত্রিকাতে।
৭. ‘ভারত ছাড়ো’ প্রস্তাবটি কোন্ অধিবেশনে গৃহীত হয়েছিল? — মহারাষ্ট্রের ওয়ার্ধা অধিবেশনে।
৮. ‘গান্ধিবুড়ি’ কাকে বলা হত ? — মাতঙ্গিনী হাজরাকে।
৯. তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠন কে করেছিলেন? – অজয় মুখার্জী, সুশীল ধাড়া ও সতীশ সামন্ত।
১০. গান্ধিজি গ্রেপ্তার হলে কে ‘ভারত ছাড়ো' আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন?
——প্রথমে আব্বাস তায়েবজী ও পরে সরোজিনী নাইডু।
১১. 'ভারত ছাড়ো' আন্দোলনের কয়েকজন বিশিষ্ট নেতার নাম কী? – জয়প্রকাশ নারায়ণ, রামমনোহর লোহিয়া, অচ্যুত পটবর্ধন, অরুণা আসফ আলি।
১২. জাপানে থাকাকালীন রাসবিহারী বসু কোন্ রাজনৈতিক সংস্থা গঠন করেছিলেন?
—১৫-জুন, ১৯৪২ ব্যাংককের প্রবাসী ভারতীয়দের নিয়ে রাসবিহারী বসু ইন্ডিয়ান ‘ইন্ডিপেন্ডেন্স লিগ’ গঠন করেছিলেন।
১৩. ক্যাপ্টেন মোহন সিং-এর নাম কী জন্য বিখ্যাত? –১৯৪২ সালের ১ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন।
১৪.কত সালে সুভাষচন্দ্র বসু অন্তরীণ অবস্থা থেকে অন্তর্ধান করেন?
—১৯৪১ সালের ১৭ জানুয়ারি।
15.কে বলেছিলেন, 'তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’?
—নেতাজী সুভাষচন্দ্র বসু।
১৬. ‘ঝাসি’ ব্রিগেডের নেতৃত্বে কে ছিলেন? —শ্রীমতী লক্ষ্মী স্বামীনাথন।
১৭. কে আহ্বান জানিয়েছিলেন ‘দিল্লি চলো’? – নেতাজী সুভাষচন্দ্র বসু।
১৮. 'আজাদ হিন্দ সরকার’ কে কোথায় গঠন করেছিলেন? – সুভাষচন্দ্র বসু সিঙ্গাপুরে
(২১ অক্টোবর, ১৯৪৩)।
১৯. ‘ভারত ছাড়ো’ প্রস্তাব কবে কার নেতৃত্বে গৃহীত হয়? – ১৯৪২ সালে গান্ধিজির নেতৃত্বে।
২০. ‘শের-ই বঙ্গাল' নামে কে পরিচিত ছিলেন? — আবদুল কাশেম ফজলুল হক।
২১. সিমলা বৈঠক আহূত হয়েছিল কবে? – ২৫ জুন, ১৯৪৫ সালে।
২২. ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন? —লর্ড লুইস মাউন্টব্যাটেন।
২৩. স্বাধীন ভারতের প্রথম ভারতের গভর্নর জেনারেল ছিলেন কে ? – চক্রবর্তী রাজা
গোপালাচারী।
২৪. “দি ইন্ডিয়ান স্ট্রাগল' গ্রন্থটি কার লেখা? – সুভাষচন্দ্র বসু।
২৫. 'ডিসকভারি অফ ইন্ডিয়া' গ্রন্থটি কার লেখা? — জওহরলাল নেহরু।
26. 'India wins freedom' গ্রন্থটি কার লেখা? — আবুল কালাম আজাদ।
২৭. কাকে ভারতের বিসমার্ক বলা হয় ? – বল্লভভাই প্যাটেলকে।
২৮. 'ক্যাবিনেট মিশন'-এর তিন সদস্য কারা? – পেট্রিক লরেন্স, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ও এ.ভি.আলেকজান্ডার।
২৯. নৌ বিদ্রোহ কবে, কোথায় শুরু হয়েছিল? – ১৯৪৬ সালের ১৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ের তলোয়ার জাহাজে।
৩০.১৯৪৬-৪৭-এর সাম্প্রদায়িক দাঙ্গার সময় বাংলার মুসলিম লিগ নেতা কে ছিলেন? -
হোসেন শহীদ সুরাবর্দী।
৩১. তেভাগা আন্দোলন কবে শুরু হয়? -- ১৯৪৬ সালে।
৩২. তেলেঙ্গানা আন্দোলন কবে শুরু হয়? – ১৯৪৬ সালে।
৩৩. চৌদ্দ দফা দাবি কে উত্থাপিত করেন? – মহম্মদ আলি জিন্না।
৩৪. প্রথম ভারতীয় আই.সি.এস. হিসাবে চাকুরিতে যোগ দেন কে? – সত্যেন্দ্রনাথ ঠাকুর।
৩৫. প্রথম ভারতীয় মেডিক্যাল কলেজ চালু হয় কোথায়? – কলকাতায় ৷
৩৬. মহাত্মার চিন্তাধারায় কোন্ মনীষীর প্রভাব ছিল? —টলস্টয়।
৩৭. মায়ানমার ভারত থেকে বিচ্ছিন্ন হয় কবে? – ১৯৩৭ সালে।
৩৮. কবে থেকে ভারতের জাতীয় আন্দোলনের নেতৃত্ব দেয় চরমপন্থীরা? — ১৯০৬।
৩৯. হোমরুল আন্দোলনের সূচনা করেন কে? — শ্রীমতি অ্যানি বেসাত্ত।
৪০. গান্ধীজী যে 'চম্পারন সত্যাগ্রহ’ শুরু করেছিলেন তার মূল উদ্দেশ্য কি ছিল?
—নীল চাষীদের সমস্যা দূর করা।
৪১. খিলাফৎ আন্দোলনের (১৯১৮) উদ্দেশ্য কি ছিল? — ইংরেজদের উপর চাপ সৃষ্টি করে তুরস্কের খলিফার ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করা।
৪২. কোন্ ঘটনার ফলে গান্ধীজী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন?
—চৌরিচৌরার ঘটনা।
ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৮-১৯৩৪ খ্রি:)
১. 'হোমরুল' কথার অর্থ কী? — স্বায়ত্বশাসন।
২. মাদ্রাজে হোমরুল আন্দোলনের নেতা কে ছিলেন? – অ্যানি বেসাত্ত।
৩. তিলকের হোমরুল লিগের সভাপতি ও সম্পাদক কারা ছিলেন? — সভাপতি জোসেফ ব্যাপ্তিস্তা ও সম্পাদক এন.সি.কেলকার।
৪. লক্ষ্ণৌ চুক্তি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল ? — ১৯১৬ খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লিগের মধ্যে।
৫. মন্টেগু-চেমসফোর্ড সংস্কার আইন কবে পাশ হয়? – ১৯১৯ খ্রিস্টাব্দে।
৬. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটে? — ১৯১৯ খ্রিস্টাব্দের ১৩ এপ্রিল।
৭. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেনাইট উপাধি ত্যাগ করেন ? –বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
৮. ‘খলিফা’ কথার অর্থ কী? — মুসলিম জগতের ধর্মগুরু।
৯. সারা ভারত খিলাফং কমিটির সভাপতি কে নিযুক্ত হন? – মহাত্মা গান্ধি।
১০. কংগ্রেসের কোন্ অধিবেশনে অসহযোগের নীতি গৃহীত হয়? —১৯২০ সালের কংগ্রেসের কলকাতা অধিবেশনে।
১১. কবে ও কোন্ ঘটনায় গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? — ১৯২২ খ্রিস্টাব্দের চৌরীচৌরার হত্যাকাণ্ডের পরিপ্রেক্ষিতে।
১২. স্বরাজ দল প্রতিষ্ঠা করেন? – চিত্তরঞ্জন দাশ (১৯২৩ সালে)।
১৩. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? – চিত্তরঞ্জন দাশ।
১৪. সাইমন কমিশন করে গঠিত হয়? – ১৯২৭ সালে।
১৫. লাহোর কংগ্রেসের অধিবেশনে সভাপতি কে ছিলেন? — জওহরলাল নেহরু।
১৬. কংগ্রেসের কোন্ অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি তোলা হয়? – লাহোর, ১৯২৯।
১৭. ভারতে প্রথম স্বাধীনতা দিবস কবে পালিত হয়? – ২৬ জানুয়ারি, ১৯৩০।
১৮. গান্ধিজি আইন অমান্য আন্দোনলন কবে শুরু করেন? –১২ মার্চ, ১৯৩০।
১৯. ‘সীমান্ত গান্ধি’ কাকে বলা হয়? —খান আবদুল গফ্ফর খানকে।
২০. সীমান্ত গান্ধির অনুগামীরা কী নামে পরিচিত? —খোদা-ই-খিদমদগার।
২১. খিলাফৎ আন্দোলনে যোগদানকারী ‘আলি ভ্রাতৃদ্বয়’ কারা? – মহম্মদ আলি ও সওকত্ আলি।
২২. ‘লাল কুর্তা’ কাদের বলা হয়? — আবদুল গফ্ফর খানের অনুগামীদের।
২৩. ১৯৩০ সালে কোন্ তিন বিপ্লবী রাইটার্স বিল্ডিং অভিযান করেন? —বিনয়কৃষ্ণ বসু, দীনেশ গুপ্ত ও বাদল গুপ্ত।
24. ‘আইন অমান্য আন্দোলন' কে শুরু করেন এবং কোথায়? - গান্ধিজি আরব সাগরের তীরে ডান্ডি নামক স্থানে।
২৫. ‘গান্ধি-আরউইন’ চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল? –৫ মার্চ, ১৯৩১।
জাতীয় কংগ্রেস সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য
১. কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ।
২. 'কংগ্রেস' শব্দটির অর্থ কী এবং কোথা থেকে এই শব্দটি নেওয়া হয়েছে?
—সম্মেলন, মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে।
৩. প্রথম সভাপতি – উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।
৪. প্রথম মহিলা সভাপতি —অ্যানি ব্যাসাত্ত (১৯১৭, কলকাতা অধিবেশন)।
5. প্রথম ভারতীয় মহিলা সভাপতি – সরোজিনী নাইডু (১৯২৫, কানপুর)।
৬. প্রথম ব্রিটিশ সভাপতি --জর্জ ইউল।
৭. প্রথম মুসলিম সভাপতি ---বদরুদ্দিন তৈয়বজি।
৮. তিনবার কংগ্রেস সভাপতি – দাদাভাই নৌরজি (১৮৮৬, ১৮৯৩, ১৯০৬)। জওহরলাল নেহরু (১৯২৯, ১৯৩৬, ১৯৩৭)।
৯. একমাত্র গ্রামে অনুষ্ঠিত কংগ্রেস অধিবেশন –ফৈজপুর (১৯৩৭)।
১০. কংগ্রেসের প্রথম বিভাজন — ১৯০৭ (সুরাট)।
১১. কংগ্রেস ও মুসলিম লিগের প্রথম যৌথ অধিবেশন — ১৯১৬ (লক্ষ্মৌ)।
১২. বিশ্বস্বরাজের কথাটি প্রথম ব্যবহৃত হয় কংগ্রেসের পক্ষ থেকে – ১৯০৬,কলকাতা!
১৩. গান্ধিজি একমাত্র কংগ্রেস অধিবেশনে সভাপতিত্ব করেন – বেলগাঁও (১৯২৪)।
১৪. পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম করা হয় —লাহোর অধিবেশন (১৯২৯)
১৫. বন্দেমাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয় – কলকাতা অধিবেশন (১৮৯৬)!
১৬. প্রথম জাতীয় সঙ্গীত (জনগণমন) গাওয়া হয় –কলকাতা অধিবেশন (১৯১১)।
১৭. জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি কে ছিলেন? — মৌলানা আবুল কালাম আজাদ।
১৮. কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য যোগদান করেছিলেন? – ৭২ জন।
১৯. কংগ্রেসের চতুর্থ অধিবেশনে (১৮৮৮, এলাহাবাদ) কীসের উপর জোর দেওয়া হয়েছিল?
সংবিধান রচনার উপর।
২০. কংগ্রেসের কোন্ অধিবেশনে কংগ্রেসের সাথে ‘জাতীয়’ কথাটি যুক্ত হয়? –নাগপুর, ১৮৯১।
২১. কংগ্রেসের কোন্ অধিবেশনে দ্বিতীয়বার সংবিধান গঠনের উপর জোর দেওয়া হয়? –পুনা
অধিবেশনে।
২২. কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথম ‘স্বরাজ’ কথাটি ব্যবহৃত হয়? —কলকাতা, ১৯০৬।
২৩. কংগ্রেসের কোন্ অধিবেশনে চরমপন্থী ও নরমপন্থী গোষ্ঠী আবার সংযুক্ত হয়? —লক্ষ্মৌ,
১৯১৬।
২৪. জাতীয় কংগ্রেসের কোন বিশেষ অধিবেশনে গান্ধিজি অসহযোগ আন্দোলন শুরু করার ব্যাপারে
প্রস্তাব দিয়েছিলেন? – কলকাতা, ১৯২০।
২৫. কংগ্রেসের কোন্ অধিবেশনে সর্বভারতীয় খাদি বোর্ড গঠনের কথা বলা হয়? – দিল্লি, ১৯২৩।
২৬. কংগ্রেসের কোন্ অধিবেশনে সাইমন কমিশন বয়কটের কথা ঘোষণা করা হয়?
—মাদ্রাজ, ১৯২৭।
২৮. কংগ্রেসের কোন্ অধিবেশনে মৌলিক অধিকার এবং অর্থনৈতিক নীতিবিষয়ক প্রস্তাব পাশ হয়?
—করাচি অধিবেশন, ১৯৩১।
২৯. কংগ্রেসের কোন্ অধিবেশনে জওহরলাল নেহরু সমাজতন্ত্রের কথা বলেন? ~লক্ষ্ণৌ, ১৯৩৬।
৩০. কংগ্রেসের কোন্ অধিবেশনে ১৯৩৭-এর নির্বাচনে অংশগ্রহণের প্রস্তাব গৃহীত হয়? – ফরিদপুর, ১৯৩৭।
৩১. কোন্ অধিবেশনে 'ইনডিভিজুয়াল সত্যাগ্রহ'-র প্রস্তাব গৃহীত হয়? — রামগড়।
৩২. কংগ্রেসের কোন্ অধিবেশনে প্রথম সর্বভারতীয় যুব কংগ্রেস প্রতিষ্ঠা করার প্রস্তাব গৃহীত হয়?
—কলকাতা, ১৯২৮।
Download pdf file :- CLICK HERE

Post a Comment
Thanku visit my website