একনজরে ভারতের ভূগোল
১. ভারতের আয়তন কত? — 32,87,২৬৩ বর্গ কিমি.।
২. আয়তনের বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? -সপ্তম।
৩. ভারতের উত্তর-দক্ষিণে সর্বাধিক বিস্তার কত? –৩, ২১৪ কিমি.।
৪. ভারতের পূর্ব-পশ্চিমে সর্বাধিক বিস্তার কত? – ২,৯৩৩ কিমি.।
৫. ভারতের স্থলসীমার দৈর্ঘ্য কত? –১৫,২০০ কিমি.।
৬. ভারতের উপকূলের মোট দৈর্ঘ্য কত? –৭,৫১৭ কিমি.।
৭. জনসংখ্যা বিচারে পৃথিবীতে ভারতের স্থান কততম? —দ্বিতীয়।
৮. বর্তমান ভারতে মোট কয়টি রাজ্য ও কয়টি কেন্দ্রশাসিত অঞ্চল আছে? —-২৮টি রাজ্য ও
৮টি কেন্দ্রশাসিত অঞ্চল। এ ছাড়া দিল্লিকে ‘জাতীয় রাজধানী অঞ্চল’-এর মর্যাদা দেওয়া
আছে।
৯. ভারতে ভাষার ভিত্তিতে রাজ্য গঠন হয় কত সালে? – ১৯৫৬ সালে। অন্ধ্রপ্রদেশ
১০. ভারতের নবীনতম রাজ্য কোন্টি? —
ভারতের নবীনতম রাজ্য হচ্ছে দক্ষিণ ভারতের তেলেঙ্গানা। আয়তনের দিক থেকে এটি ভারতের ১১শ বৃহত্তম ও জনসংখ্যার দিক থেকে ১২শ জনবহুল রাজ্য। হায়দ্রাবাদ হচ্ছে তেলেঙ্গানা ও অন্ধ্র প্রদেশের যৌথ রাজধানী
১১. ভারতের রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি কী ছিল? —ভাষা।
১২. বঙ্গোপসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জের নাম করো। —আন্দামান ও নিকোবর।
১৩. ভারতের সর্ববৃহৎ রাজ্য কোন্টি? —রাজস্থান (আয়তনের বিচারে)।
উত্তর প্রদেশ (লোকসংখ্যার বিচারে)।
১৪. ভারতের কোন্ রাজ্যে চাকমা জনগোষ্ঠীর মানুষ বসবাস করে? —ত্রিপুরা।
১৫. নেপালে অবস্থিত পৃথিবী উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কী? — মাউন্ট এভারেস্ট।
১৬. নেপালে ‘তাল' কথার অর্থ কী? – হ্রদ।
১৭. নেপালের অধিকাংশ নদী কোনদিকে প্রবাহিত হয়েছে?—উত্তর থেকে দক্ষিণ দিকে।
১৭. ভারতের কোন সীমান্তে নেপাল অবস্থিত? —উত্তর সীমান্তে।
১৮. কোন্ দেশের সঙ্গে নেপালের বৈদেশিক বাণিজ্য সবচেয়ে বেশি হয়? – ভারতের।
১৯. কোন্ জায়গায় স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় ধরা হয়? —এলাহাবাদ (৮২°৩০`
পূর্ব)।
২০. হিমালয় পর্বতমালার বিস্তার কত? –১৫০ থেকে ৪০০ কিমি.।
২১. ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কী? —
কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, যার উচ্চতা 8,586 মিটার
২২. হিমালয়ের উৎপত্তি কবে হয়েছে? — টারশিয়ারি যুগে অর্থাৎ ৭ কোটি বছর আগে।
২৩. ভারতের প্রাচীনতম পর্বত কী। —আরাবল্লি (ভঙ্গিল পর্বত)।
২৪. পশ্চিম হিমালয়ের একটি উষ্ম প্রস্রবনের নাম লেখো। -কাশ্মীরের ভেরনাগ।
২৫, পশ্চিম হিমালয়ের একটি গিরিপথের নাম লেখো। —জোজিলা।
২৬. ভারতের সর্বোচ্চ মালভূমি কোন্টি? —লাডাক মালভূমি।
২৭. 'বসুধার ধবলশীর্ষ' কাকে বলে? কারাকোরাম পর্বতশ্রেণিকে।
২৮. ভারতের দীর্ঘতম হিমবাহ কোন্টি? —সিয়াচেন হিমবাহ।
২১. দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির নাম কী? —আনাইমুদি।
৩০. পূর্বাচল-এর অন্তর্গত পর্বতশ্রেণির নাম কী – পাটকাই, নাগা, লুসাই।
৩১. কাশ্মীর কোন্ হিমালয়ে অবস্থিত? — পশ্চিম হিমালয়ে।
৩২. সিঙ্গালিলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোন্টি? —সান্দাকফু ।
৩৩. পশ্চিমবঙ্গ-নেপাল সীমান্তে কোন্ পর্বত অবস্থিত? —সিঙ্গালিলা।
৩৪. ভারতের একমাত্র উষ্ম মরুভূমির কোথায় অবস্থিত? — রাজস্থান।
৩৫. রাজস্থান সমভূমি বা মরুস্থলীর উল্লেখযোগ্য নদী কোন্টি? – লুনি।
৩৬. রাজস্থানের পশ্চিমাংশে চলমান বালিয়াড়িকে কী বলে? — থ্রিয়ান।
৩৭. রাজস্থানের উল্লেখযোগ্য পর্বতটির নাম কী? – আরাবল্লি।
৩৮. গঙ্গা সমভূমি নতুন পলিগঠিত ভূমিকে কী বলে? —খাদর।
৩৯. গঙ্গা সমভূমি অঞ্চলে প্রাচীন পলি দ্বারা গঠিত ভূমিকে কী বলে? —ভাঙ্গর!
৪০. হিমালয়-পাদদেশের নুড়ি বালিপূর্ণ সচ্ছিদ্র ভূমিকে কী বলে? – ভাবর।
৪১. ভাবরের দক্ষিণে জঙ্গলে ঢাকা জলাভূমিকে কী বলে? –তরাই।
৪২. পশ্চিমবঙ্গের উত্তরাংশের তরাই ভূমিকে কী বলে? —ডুয়ার্স।
৪৩. পৃথিবীর বৃহত্তম নদী-দ্বীপ বা নদী-চর কোন্টি? — মাজুলি দ্বীপ।
৪৪. মেঘালয় মালভূমি কোন্ মালভূমির অংশ? – দাক্ষিণাত্য মালভূমির।
৪৫. মধ্যভারতের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য পর্বতশ্রেণিটির নাম কী? — বিধ্য।
৪৬. পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী? –কলসুবাই।
৪৭. পশ্চিমঘাট পর্বতশ্রেণির দুটি গিরিপথের নাম কী কী? —থলঘাট ও ভোরঘাট।
৪৮. নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? – দোদাবেতা ।
৪১. ভারতের পশ্চিম উপকূলের কোন্ অংশে অনেক হ্রদ আছে? — মালাবার।
৫০. পূর্ব উপকূলের দুটি হ্রদের নাম কী কী? – চিল্কা এবং পুলিকট।
৫১. চিঙ্কা কী স্বাদু জলের অথবা লবণাক্ত জলের হ্রদ? — লবণাক্ত জলের।
৫২. কেরালার উপকূলভূমির নাম কী? —মালাবার উপকূল।
৫৩. লাক্ষা, মিনিকয় প্রভৃতি আরব সাগরের দ্বীপগুলি কী গঠিত? — প্রবাল গঠিত দ্বীপ।
৫৪. উত্তর ও দক্ষিণ ভারতের জলবিভাজিকা কাকে বলে? – বিন্ধ্য পর্বতকে।
৫৫.গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? – ২,৫১০ কিমি.।
৫৬. গঙ্গা গতিপথকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী? — তিনটি ভাগে উচ্চগতি,
মধ্যগতি এবং নিম্নগতি
৫৭. গঙ্গার উৎপত্তি কোথায়? — গঙ্গোত্রী হিমবাহের গোমুক তুষার গুহা।
৫৮. দেবপ্রয়াগের কাছে কোন্ নদী গঙ্গায় এসে পড়েছে? –অলকানন্দা।
৫১. ভাগীরথী ও অলকানন্দার মিলিত প্রবাহের নাম কী? –গঙ্গা।
৬০. গঙ্গার মধ্যগতি কোথা থেকে কতদূর পর্যন্ত বিস্তৃত।-হরিদ্বার থেকে রাজমহল পাহাড়।
৬১. গঙ্গার প্রধান উপনদীর নাম কী? – যমুনা।
৬২. যমুনার উৎপত্তি কোথা থেকে? – যমুনোত্রী হিমবাহ থেকে।
৬৩. যমুনার তিনটি উপনদীর নাম লেখো। — চম্বল, বেতোয়া এবং কেন।
৬৪. গঙ্গার বাম তীরের উপনদীগুলির নাম লেখো।— রামগঙ্গা, গোমতী, ঘর্ঘরা, গণ্ডক, কোশী।
৬৫. গঙ্গার ডানতীরের উপনদীগুলির নাম লেখো। -যমুনা, শোন।
৬৬. গঙ্গার তীরে অবস্থিত চারটি শহরের নাম লেখো। কলকাতা, পাটনা, এলাহাবাদ ও
কানপুর।
৬৭. উত্তর-পশ্চিম ভারতের প্রধান নদীর নাম কী? – সিন্ধুনদ ।
৬৮. সিন্ধুর উৎপত্তি কোথায়? — তিব্বতের সিন্-খা-বাব হিমবাহ স্থল।
৬৯. সিম্পুর পাঁচটি প্রধান উপনদীর নাম লেখো। --শতদ্রু, বিপাশা, চন্দ্রভাগা, ঝিলাম ও ইরাবতী।
৭০. কাশ্মীর উপত্যকার মধ্যে দিয়ে কোন্ নদী প্রবাহিত হয়েছে? —ঝিলাম।
৭১. উত্তর-পূর্ব ভারতের প্রধান নদীটির নাম লেখো। -ব্রহ্মপুত্র।
৭২. ব্রক্ষ্মপুত্রের উৎপত্তি কোথায়? — তিব্বতের মানস সরোবরের কাছে চেমায়ং দুং হিমবাহ।
৭৩. তিব্বতে ব্রহ্মপুত্র নদের নাম লেখো। — সাংপো।
৭৪. কোন্ কোন্ নদীর মিলিত ধারার নাম ব্রগ্নপুত্র? – ডিহং, ডিবং এবং লোহিত।
৭৫. লুনি কোথায় পড়েছে? —কচ্ছের রাণ অঞ্চলে।
৭৬. প্রবাহের দিক অনুসারে দক্ষিণ ভারতের নদীগুলিকে কী কী ভাগে ভাগ করা যায়?
পূর্ববাহিনী এবং পশ্চিমবাহিনী।
৭৭. কয়েকটি পূর্ববাহিনী নদীর নাম লেখো। —মহানদী, গোদাবরী ও কৃষ্ণা।
৭৮. কোন্ নদীর গতিপথে বিখ্যাত হুড়ু জলপ্রপাত সৃষ্টি হয়েছে? —সুবর্ণরেখা।
৭৯. দক্ষিণ ভারতের প্রধান নদীর নাম লেখো। —গোদাবরী।
৮০. শিবসমুদ্রম জলপ্রপাত কোন্ নদীর গতিপথে অবস্থিত? – কাবেরী নদীর।
৮১. সবরমতী কোথা থেকে উৎপন্ন হয়ে কোথায় পড়েছে? —আরাবল্লি পর্বত থেকে উৎপন্ন হয়ে গুজরাতের কাম্বে উপসাগরে পড়েছে।
৮২. ভারতের সর্বোচ্চ জলপ্রপাত গারসোপ্পা কোন্ নদীতে অবস্থিত? —সরাবতী নদীতে।
.৮৩. গঙ্গা নদীর অববাহিকার আয়তন কত? —৮.৩৮ লক্ষ বর্গ কিমি।
৮৪. ভারতের দুটি হ্রদের নাম লেখো। রাজস্থানের সম্বর ও কাশ্মীরের ডাল।
৮৫. গঙ্গা ছাড়া ভারতের অন্য কোন্ কোন্ নদীর মোহানায় বদ্বীপ আছে? —মহানদী,
গোদাবরী, কৃষ্ণা ও কাবেরী।
৮৬. ভারতের আদর্শ নদীর নাম কী? –গঙ্গা।
৮৭. ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লেখো। —লুনি।
৮৮. দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটি? –গোদাবরী।
৮৯. ভারতের জলবায়ু কী জাতীয়? – মৌসুমি জলবায়ু।
৯০. ভারতের উপর দিয়ে প্রধানত কোন্ কোন্ বায়ু প্রবাহিত হয়? —গ্রীষ্মকালে দক্ষিণ- পশ্চিম মৌসুমি এবং শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি।
৯১. ভারতের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী? — ঋতু পরিবর্তন।
৯২. গ্রীষ্মকালে ভারতের কোন্ অঞ্চলে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়? –রাজস্থানের মরু অঞ্চলে।
৯৩. ভারতের সর্বাধিক বৃষ্টিপাত হয় কোথায়? —মৌসিনরামে।
9৪. পশ্চিমঘাটের ‘বৃষ্টিচ্ছায় অঞ্চল’ কোন্টি? — দাক্ষিণাত্য মালভূমির অভ্যন্তর ভাগ।
৯৫. ভারতের উপকূল অঞ্চলের জলবায়ু সমভাবাপন্ন কেন? — সমুদ্র সান্নিধ্যের জন্য
৯৬. ভারতের কোন্ অঞ্চলে বছরে দু-বার বৃষ্টিপাত হয়? – তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে।
৯৭. ভারতের বৃষ্টিপাতকে কোন্ বায়ু নিয়ন্ত্রিত করে? –দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।
৯৮. বৈদেশিক বাণিজ্যের জন্য নেপাল ভারতের কোন্ বন্দর বেশি ব্যবহার করে? -কলকাতা বন্দর।
99.দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাইমুদি
100. পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাইমুদি।
পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হল আনাইমুদি।
💥 Download 117 history question:- click here
💥 Download 100 Geography question :- click here

Post a Comment
Thanku visit my website